শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শতভাগ শেষ পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ

শতভাগ শেষ হয়েছে পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ। রোড স্ল্যাব বাকি আছে আর মাত্র ১৯টি। আগামী এক মাসের মধ্যে স্ল্যাব বানানোর কাজ পুরো শেষ হয়ে আসবে বলে আশাবাদী প্রকল্প কর্তৃপক্ষ।
এর মধ্যে সেতুতে রোড স্ল্যাব বসানোর কাজ হয়েছে ৪৭ ভাগ আর রেল স্ল্যাব বসানো শেষ ৬৭ ভাগ।
স্প্যানের উপর শতভাগ স্ল্যাব বসানোর কাজ শেষ করতে সময় লাগবে আরও ৬ মাসের বেশি।

সেতুর ৪১টি স্প্যানের উপরের অংশে রোড স্ল্যাব আর নিচের অংশে বসাতে হবে রেল স্ল্যাব। এর মধ্যেই সবগুলো স্প্যান বসানোর পাশাপাশি সেখানে স্ল্যাব বসানোর কাজও এগিয়েছে বেশ।

জাজিরা প্রান্তে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যজুড়ে বসে গেছে রোড ও রেল স্ল্যাব।

মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে এ স্ল্যাবগুলোর নির্মাণ কাজ চলছে। এ ইয়ার্ডে বানানো হচ্ছে সেতুর ২ হাজার ৭৯১টি রোড স্ল্যাব, আর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব। সুখবর হলো, এরমধ্যেই শতভাগ রেল স্ল্যাব নির্মাণ কাজ শেষ। রোড স্ল্যাব বানানোর কাজও প্রায় শেষের দিকে। বাকি আছে মাত্র ১৯টি।

নির্মাণ কাজ শেষে ভাসমান বার্জের সাহায্যে নদীতে নিয়ে যাওয়া হচ্ছে এসব স্ল্যাব। পিলারের উপর বসে যাওয়া স্প্যানগুলোতে ক্রেনের সাহায্যে যুক্ত করা হচ্ছে রোড ও রেল স্ল্যাবগুলো। এখন পর্যন্ত রোড স্ল্যাব বসানো হয়েছে ১ হাজার ৩৬১টি আর রেল স্ল্যাব যোগ করা হয়েছে ১ হাজার ৯৭৪টি।

পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, রেলওয়ে ডেকের কাজ করা সহজ। যা আমাদের ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। আর এক একটা স্প্যান করতে ১ মাসের বেশি সময় লেগে যায়। তাই এই কাজটাই একটু সময় নিয়ে করতে হচ্ছে।

তবে সে তুলনায় কিছুটা ধীরে এগুচ্ছে সেতু ও ভায়াডাক্টের ২ পাশে প্রায় ২৫ কিলোমিটার রেলিং নির্মাণের জন্য প্যারাপেট তৈরির কাজ। মোট ১২ হাজার প্যারাপেটের মধ্যে বানানো হয়েছে ৭ হাজার, সেতুতে বসানো হয়েছে মাত্র ২২টি।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী