বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ‌রিক দলকে স্বতন্ত্রদের সঙ্গে প্রতিযো‌গিতা ক‌রতে হবে : তথ্যমন্ত্রী

শ‌রিক দল‌কে স্বতন্ত্র প্রার্থী‌দের স‌ঙ্গে প্রতি‌যো‌গিতা ক‌রে জি‌তে আস‌তে হ‌বে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী‌দের ওপর আওয়ামী লী‌গের কোনো নিয়ন্ত্রণ নেই।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকা‌লে মি‌ন্টো রোডে মন্ত্রীর বাসভব‌নে ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নিটির নব‌নির্বা‌চিত নে‌তা‌দের স‌ঙ্গে মত‌বি‌নিময় শে‌ষে সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন তিনি।

সেতুমন্ত্রী ব‌লেন, শ‌রিক দল‌কে যে ৭‌টি আসন দেওয়া হ‌য়ে‌ছে তা তাদের যোগ্যতা বিচা‌র করে দেয়া হ‌য়ে‌ছে। আর যাদের দেওয়া হয়‌নি ভো‌টের মা‌ঠে তা‌দের অবস্থা ভা‌লো নয় ব‌লে দেওয়া হয়‌নি। ত‌বে যেসব আসন শ‌রিক দল র‌য়ে‌ছে সেখা‌নে স্বত‌ন্ত্রের স‌ঙ্গে প্রতি‌যো‌গিতা ক‌রে জি‌তে আস‌তে হ‌বে।

তিনি ব‌লেন, জাতীয় পা‌র্টি সবসময় আওয়ামী লী‌গের সহ‌যোগী হি‌সে‌বে কাজ ক‌রে আস‌ছে। তারা অগ্নিসন্ত্রা‌সের বিরু‌দ্ধে। তারা আলাদা নির্বাচন কর‌তে চা‌চ্ছে। তা‌দের স‌ঙ্গেও সম‌ঝোতা হ‌বে।

এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৭টি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনগুলো হলো : কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪, বগুড়া-৪, রাজশাহী-২, সাতক্ষীরা-১, বরিশাল-৩ এবং পিরোজপুর-২। এর মধ্যে ৩টি আসন পাচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পাচ্ছে ৩টি এবং ১টি আসন পাচ্ছে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু)।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল