শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন তৃণমূলের ৪ নেতা

ভারতের পশ্চিমবঙ্গের নারদা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমসহ চার নেতা।

শুক্রবার (২৮ মে) দু’লাখ টাকা ব্যক্তিগত বন্ডে সেই জামিন দিয়েছে কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ। তবে, জামিনের সঙ্গে কয়েকটি শর্ত দিয়েছে হাইকোর্ট।

তারমধ্যে অন্যতম হলো- তারা কেউ মিডিয়ার মুখোমুখি হতে পারবে না। এবং মামলা সংক্রন্ত কোনো বিষয় মিডিয়ায় বলা যাবে না।

নারদা মামলায় শর্তসাপেক্ষে জামিন পাওয়া নেতারা হলেন- পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী মদন মিত্র ও তৃণমূলের সাবেক নেতা শোভন চট্টোপাধ্যায়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার ব্যক্তি স্বাধীনতার ওপর জোর দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার নারদ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টও ওই বিষয়টিকেই প্রাধান্য দিল। এ মামলার সঙ্গে যুক্ত অন্য বিষয়গুলিকে আপাতত সরিয়ে রেখে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ জানাল, শুক্রবার প্রথমেই গ্রেফতারকৃতদের জামিন সংক্রান্ত মামলার বিচার হবে।

প্রসঙ্গত, নারদার ঘটনায় গত ১৭ মে ফিরহাদ হাকিমসহ চার শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করে সিবিআই। ওই দিন নিম্ন আদালত গ্রেফতারকৃতদের জামিন দেন। কিন্তু তাতে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের ওই ভূমিকার সমালোচনা করেছিল ভারতের সুপ্রিম কোর্ট। এরপরই নারদ মামলা নিয়ে হাইকোর্টে ফের শুনানি শুরু হয়।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬