শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহর-গ্রামে অর্থবহ জীবন নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শহর ও গ্রামের প্রতিটি নাগরিকের অর্থবহ জীবন নিশ্চিত করতে চায় সরকার। সীমিত শক্তি দিয়ে হলেও রাজধানীকে আধুনিক করার চেষ্টা চলছে।

পরিকল্পিতভাবে ঢাকা শহর গড়ে ওঠেনি বলে ধীরে ধীরে এটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। মূল ঢাকার চেয়েও ডিএনসিসিতে সংযুক্ত নতুন ১৮টি ওয়ার্ড আরও সুন্দরভাবে গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

উন্নয়ন ও সেবার মাত্রা বাড়াতে ২০১১ সালে দ্বিখণ্ডিত ঢাকার উত্তর সিটি করপোরেশনে ৩৬টি ওয়ার্ডের সঙ্গে ২০১৭ সালে যুক্ত হয় পার্শ্ববর্তী ৮টি ইউনিয়ন। ফলে ৩৬টি ওয়ার্ডের এই করপোরেশন এখন ৫৪টিতে উন্নীত হয়েছে। অবশেষে সিদ্ধান্তের পাঁচ বছর পরে নতুন করে যোগ হওয়া ১৮টি ওয়ার্ডের নাগরিকদের সিটি করপোরেশনের সুবিধা দেওয়ার কাজ শুরু হলো।

পিছিয়ে থাকা এসব শহরতলী এবার নতুন করে সাজবে উন্নয়ন প্রকল্পে। কাঁচা রাস্তার বদলে হবে ৪৩ কিলোমিটার পাকা রাস্তা। থাকবে ২৩৪ কিলোমিটার ড্রেন, লাগানো হবে এলইডি বাতি। এসব কাজ শেষ হবে পরের বছরের ডিসেম্বরের মধ্যেই।

সবার জন্য অর্থবহ জীবন নিশ্চিত করা হবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ঢাকায় থেকে যাওয়া বিহারিদের জন্যও আবাসনের পরিকল্পনা করা হচ্ছে। নগরের বাসযোগ্যতা রক্ষায় নাগরিকদের গাছ লাগানোর পাশাপাশি পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আমাদের ঢাকা যেভাবে গড়ে উঠেছে, এই নতুন ১৮টি ওয়ার্ড যেভাবে গড়ে উঠবে না। এই ওয়ার্ডগুলোতে নিয়মিত গ্যাস-পানি-বিদ্যুৎ-সুয়ারেজের লাইনের জন্য রাস্তা খুঁড়তে হবে না। পরিকল্পিতভাবে এবং আধুনিক সব সুবিধা নিয়ে এসব গড়ে উঠবে। ফলে জনগণ উন্নত জীবনযাপন করতে পারবে।’

রাজধানীর চারপাশের নদীগুলোকে উন্নত করা হচ্ছে। খনন করার কাজ চলছে। ইতোমধ্যে নদীর সীমানা পিলার বসানো হয়েছে। ফলে শহরের পানি নিষ্কাশনব্যবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে বলেও জানান তাজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন