শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ আলাউদ্দিন ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি

কৃষ্ণ ব্যানাজী, সাতক্ষীরা: সাতক্ষীরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিন ও কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন বক্তারা।

এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যর দাম কঠোর ভাবে নিয়ন্ত্রণ, অবৈধ মজুমদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা, সিমান্তে মাদকদ্রব্য চোরাকারবারি বন্ধসহ জিরো টলারেন্স নীতি অবলম্বন করা, পৌরসভার রোড লাইট, রাস্তা-ঘাটের উন্নয়ন, সায়রের খালকে প্রবাহমান করা, ট্রেন লাইনের কাজ সম্পন্ন করার উপর নজর দেওয়া।

ভোমরা স্থলবন্দরটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রুপান্তরিত করাসহ জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকলে সহযোগিতার আহবান জানান বক্তারা।

রোববার(১০ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার শুরুতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, লায়লা পারভীন সেঁজুতিকে ফুলেল শুভেচছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সাতক্ষীরার আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন,সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক।

সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার বসু, পৌর ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, ৩৩ বিজিবি’র অধিনায়ক, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা তথ্য অফিসার মো.জাহারুল ইসলাম, বাংলাদেশ বেতার সাংবাদিক ও প্রেসক্লাবের আহবায়ক ফারুক মাহবুবর রহমান, র‍্যাব, আনসার ব্যাটালিয়ন সহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর