শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘শাকিব বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে’

ঢাকাই সিনেমার সব থেকে জনপ্রিয় নায়ক শাকিব খান। তাকে সুপারষ্টারও বলা হয়। সম্প্রতি তিনি অভিনেত্রী বুবলীকে বিয়ে এবং তাদের দ্বিতীয় সন্তান বীর প্রকাশ্যে আসার পর টক অব দ্যা টাউনে পরিনত হন। শুধু এখানেই শেষ নয় বর্তমান সময়ের এক নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে।

শাকিব খানের এমন কর্মকাণ্ডে শোবিজের অনেক তারকাই ইতি এবং নীতি উভয় বাচক মন্তব্য করেছেন। আর এবার রীতিমতো বো’মা ফাটালেন ছোটপার্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।

একটি গণমাধ্যমকে সিদ্দিকুর রহমান বলেন- শাকিব খান হলেন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন একমাত্র হিরো। ফিল্ম ইন্ড্রাস্টির জন্য শাকিব একটা ফ্যাক্ট। সেজন্য শাকিব বাবার কাছে অনেকেই ফুঁ নিতে যান। ‘বাবার দরবার’ বলছি কারণ অনেকে পীর বিশ্বাস করে। পীরের কাছে ফুঁ নিতে যায়। শাকিব বাবার কাছেও অনেকে যায়। তবে শাকিব বাবার দরবারে একবার কেউ গেলে ফেরে না খালি হাতে।

শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো উল্লেখ করে সিদ্দিকুর আরো বলেন, তার মানে সে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্যারি করে। বাংলাদেশের পতাকা ক্যারি করছে- এটা অস্বীকার করার কিছু নেই। তার বিকল্প গত দশ বছরেও দেখিনি। মান্না ভাই মারা যাওয়ার পর থেকে শাকিব ভাই বাংলা ফিল্মকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। আল্টিমেটলি শাকিবের কাছে যদি কেউ না যায় তাহলে তো সে কারো কাছে ফুঁ দিতে যাবে না। অতএব ফুঁয়ের আশায় যদি কেউ যায় সে ভুল করছে।

হঠাৎ শাকিব খানকে নিয়ে কেন মন্তব্য করছেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, শাকিব খান মিডিয়ার বাইরে নয়, আর সিদ্দিকুর রহমানও মিডিয়ার বাইরে নয়। এই অঙ্গনের বদনাম বা সুনাম হলে সেটা আমারও।

‘কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হয়। সেই রিউমারে সঙ্গে সিদ্দিকুর রহমান গা ভাসাবে না।’ যোগ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস