বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩টায় ল্যাব এইড হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরেন তিনি।

ল্যাব এইডের চিকিৎসক ও দেশের খ্যাতিমান হার্ট সার্জন প্রফেসর ডা. লুৎফর রহমান জানিয়েছেন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার তাকে ছুটি দেয়া হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার প্রফেসর ডা. সোহরাবুজ্জামান, প্রফেসর ডা. লুৎফর রহমান, প্রফেসর ডা. মাহবুবুর রহমান, ডা. আব্দুর জাহেদ, ডা. মাহাবুবুল ইসলাম, ডা. নিজাম উদ্দিন ও ডা. ফিরোজ আমিনের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
এসময় ইকোকার্ডিওগ্রামও করা হয়।

তিনি আরও বলেন, রুহুল কবির রিজভীর ফলোআপ পরীক্ষা করে দেখা যায় তার শারীরিক অবস্থা ইমপ্রুভ হয়েছে। তার হার্টের সমস্যা ৩০ ভাগ থেকে ৪৫ ভাগে উন্নতি হয়েছে। ব্লাড সুগার সামান্য আনকন্ট্রোল থাকলেও ডায়াবেটিস পুরোপরি কন্ট্রোলে আছে।
সার্বিকভাবে তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তাই আজ তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।
বাসায় তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। দেড় মাস পর আবারও তার এনজিওগ্রাম করতে হবে।

বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চিকিৎসার সার্বক্ষনিক খোঁজ-খবর নিয়েছেন জানিয়ে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক, নার্সসহ যারা তার জন্য দোয়া করেছেন, বিশেষ করে দেশ-বিদেশের যেসব নেতাকর্মী তার সার্বিক খোঁজ-খবর নিয়েছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার এনজিওগ্রামে করা হলে হার্টে ব্লক ধরা পড়ে। তিনি সেখানেই চিকিৎসা শেষে বুধবার বাসায় ফিরলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী