বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক

যশোরের শার্শা উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও দুটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে আটক এবং নেওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাটিপুকুরিয়া গ্রামের ইয়াকুব আলীর সঙ্গে প্রতিবেশী রবি হোসেনের দীর্ঘদিন ধরে জমি ও পুকুর খনন নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রবি হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে ইয়াকুব আলীর বাড়িতে যায় বলে অভিযোগ ওঠে।

এ সময় তারা বাড়ির সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেয়। একপর্যায়ে বাড়ির দেয়ালের পাশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেল ও একটি হিরো স্পেন্ডার মোটরসাইকেল নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল এলাকা থেকে অভিযুক্ত রবি হোসেনকে আটক করে। পরে তার কাছ থেকে নেওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের জমিতে পুকুর খননকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, অতিরিক্ত গভীর করে পুকুর খননের কারণে পাশের বাড়িঘর ঝুঁকির মধ্যে পড়ে। বিষয়টি নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়া অভিযুক্ত রবি হোসেন ভুক্তভোগীর কাছে প্রায় দুই লাখ টাকা পাওনার দাবিও করে আসছিল বলে জানা গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং নিয়ে যাওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক