বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ওসমান গনি, বেনাপোল: যশোরের শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিয়াজ মাখদুম।

এর আগে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি ” এই স্লোগান দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিয়াজ মাখদুম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা,যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, সিনিয়ার মৎস কর্মকর্তা পলাশ বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আলমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা।

সভায় বক্তারা বলেন, দেশে নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলার খামারিদের আধুনিক প্রযুক্তিগত সহায়তা, সুলভ মূল্যে পশুখাদ্য এবং চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে ৩২টি স্টলের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা গবাদি পশুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনী শেষ পাঁচটি ক্যাটাগ্যারীতে ১৫টি স্টল কে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও খামারিদের মাঝে লিফলেট বিতরণ, ভেটেনারি সেবা ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। পরে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মশালার ঘোষণা দেন প্রাণি সম্পদ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক