শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): উৎসব মূখর পরিবেশে গ্রাম বাংলার বিলুপ্ত হওয়া প্রায় হরেক রকম পিঠার সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এর স্বাদ নিতে যশোরের শার্শায় বসে দিনব্যাপি তারুন্যের পিঠা উৎসব।

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এই পতিপাদ্য বিষয় নিয়ে তারুন্যের উৎসব উপলক্ষে বৃহষ্পতিবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বসে এ পিঠা উৎসব।

জামাই বরণ পিঠা, জিরা পিঠা থেকে শুরু করে পাটিসাপটা ও তালের পিঠাসহ প্রায় অর্ধ শতাধিক স্টলে শতাধিক প্রকার পিঠার সমাহার। বিশেষ করে খেজুরের রস থেকে গুড় তৈরী বিষয়টি ছিল দর্শনীয়। যা দেখতে দুর-দুরান্ত থেকে ছুটে আসে পিঠা প্রেমিরা। বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে ভীড় জমাতে থাকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুজ্জামান, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, নাভারন ফজিলাতুনন্নেছা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ লাইলা আফরোজ মলি, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা