শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় দিনদুপুরে কৃষকের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে দিনদুপুরে নিরীহ কৃষক কুতুবুল আলমের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মজনু বাহিনির বিরুদ্ধে।

বৃহঃপতিবার(১২ ডিসেম্বর) এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার কন্যাদাহ গ্রামের কুতুবুল আলমের ছেলে মাহাবুব আলমের সাথে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মজনুর সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতা চলে আসছিলো। তারি জেরে গত মে মাসের ১৮ তারিখে বিবাদী র নেতৃত্বে মাহাবুব আলমের বাড়ি ভাংচুর ও মারধর করে নগদ ৮০ হাজার টাকা এবং ৩ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে, স্থানীয় মোড়ল মাতব্বরদের কাছে মাহাবুব আলম এসব ব্যাপারে বিচার দাবী করলে সে সময় কেউ বিষয়টি মিমাংসা করে দেয়নি। নতুন করে মাহাবুব আলম গত ৩ মাস আগে সাড়ে ৪ বিঘা জমিতে ধান রোপন করে পরিচর্যা করে বড় করেন।গতকাল সকালে বিবাদী মজনুর নেতৃত্বে কন্যাদাহ গ্রামের আবুল হোসেনের ছেলে সাহেব আলী ও রায়ানের ছেলে রাকিবুল সহ ৮/১০ জনের একটি বাহিনী জোর পূর্বক কন্যাদাহ মৌজার ১৭২৪ নং দাগের ১০ কাটা জমি থেকে পাঁকা ধান কেটে নিয়ে যায়।

এ ব্যপারের উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ জানান, মজনু ও মাহাবুবদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ অনেকদিনের। আমরা তাদের এ ব্যাপারে অনেকবার বিচার করেছি। মজনু জমী পাবে বলে দাবী করে।তবে দলীল অনুযায়ী সে জমি পাবেনা বলে বিষয়টি মিটিয়ে দিলেও মজনু মানতে চায় না এখন শুনছি জোরপূর্বক ধান ও কেটে নিয়ে গেছে। বিষয়টি দুঃখজনক।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি।পুলিশের একটি টিম ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন