বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় দেবরের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভাবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে গিয়ে বিশেষঅঙ্গ হারিয়েছেন মফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। নিজের সম্মান রক্ষার্থে ভাবি ধারালো অস্ত্র দিয়ে দেবরের বিশেষঅঙ্গ কেটে দিয়েছেন বলে জানা যায়। গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১টার সময় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অবশেষে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ৬ দিন পর মফিজুলকে সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১টার দিকে বাড়ির পাশে নির্জন জায়গায় ভাবীকে ধর্ষণের চেষ্টা করেন তার দেবর মফিজুল ইসলাম। এ সময় প্রতিরোধ করতে গিয়েই তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মফিজুলের বিশেষঅঙ্গে আঘাত করেন। আহত মফিজুল পরে পালিয়ে চন্দনপুর এলাকায় এক পল্লী চিকিৎসকের কাছে যান এবং সেখানে আট সেলাই দিতে হয় বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মফিজুল ইসলাম ও ভাবির মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তবে এসবের পরও আবার এমন ঘটনা ঘটায় গ্রামবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে সোমবার রাতেই মফিজুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক