বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

যশোরের শার্শার বাগআঁচড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া আদায় করা হয়।

সোমবার বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল মিন্টু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাঁর আদর্শ আজও আমাদের রাজনৈতিক চেতনার মূলভিত্তি। বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করছি।

এই ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া পরিচালনা পরিষদের সদস্য,আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের দায়িত্বশীল প্রতিনিধি ও শার্শা উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবিএম মাসুদুল আলম। প্রবাসে অবস্থান করেও তিনি পুরো আয়োজনের দিকনির্দেশনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন বলে আয়োজকরা জানান। তাঁর তত্ত্বাবধানে কর্মসূচিটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

এছাড়াও এখানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রিফাত জামান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সন্তু,শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বর্ণকার,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা