বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন, “শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সংকটময় সময়ে তিনি জনগণের অধিকার রক্ষায় বিএনপি গঠন করেন। আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি।”

র‍্যালি ও সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খাইরুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সিনিয়র যুগ্ম-সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু ও লিটন, সংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এবং সালাউদ্দিন।

যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন এবং সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহবায়ক সবুজ হোসেন খান সভায় যোগ দেন।

এছাড়া কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শ্রমিক দলের হান্নান, মহিলা দল, মৎস্যজীবী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। #

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা