বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির ইউনিফর্ম ও পরিচয়পত্র ব্যবহারে কঠোর পদক্ষেপ

মেহেদী হাসান শিমুল: ইউনিফর্মএ সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নয়া দিগন্ত শুরু করেছেন। এটি বার ও বেঞ্চ এর নিবিড়তা সমৃদ্ধি ঘটবে।

এ বছরের আগষ্ট মাসের শেষের দিকে বিজ্ঞ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নজরুল ইসলাম এর পরামর্শ ক্রমে জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ শাহ আলম ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম এর সার্বিক সহযোগিতা আইনজীবী সমিতির আওয়াধীন আইনজীবী সহকারী সমিতির সকল নিবন্ধিত সদস্যদের ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে।এতে বিচারপ্রার্থীদের হয়রানি বন্ধ হবে।

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি সূত্রে জানা গেছে নিবন্ধন কৃত সকল সদস্যদের বাধ্যতামূলক আকাশি রঙের শার্ট,কালো প্যান্ট পরতে হবে, পাশাপাশি সকলকে তার নিজ নিজ পরিচয় পত্র পরিধান করতে হবে। এছাড়া সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরামর্শ অনুযায়ী সহকারী সমিতি আরো কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সিদ্ধান্তের মধ্যে রয়েছে আদালত চত্বরে থাকাকালীন সকল আইনজীবী সহকারী সমিতির সদস্যদের বাধ্যতামূলক ইউনিফর্ম পরিধানের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আদালতের এজলাসে ইউনিফর্ম সহ পরিচায় পত্র ছাড়া কেউ মামলা পরিচালনার কাজ করতে পারবে না। যদি কেউ সেটি করে তাহলে তাকে টাউট হিসেবে গন্য করা হবে। পাশাপাশি সকল দালাল দের চিহ্নিত করে আদালত প্রাঙ্গণ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছে।

এবিষয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু বলেন,জেলা ও দায়রা জজ আদালত সাতক্ষীরা ও আইনজীবী সমিতির পরামর্শ অনুযায়ী আমাদের সমিতির সকল সদস্যদের নির্দিষ্ট পোশাক ও পরিচয় পত্র পরিধান নিশ্চিত করা হয়েছে। এতে আদালতে মামলা পরিচালনা করতে সহজ হবে । দালাল ও টাউট মুক্ত আদালত প্রাঙ্গণ হবে।

সাতক্ষীরায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড, শাহ্ আলম জানান, সারাদেশে আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারী দের নির্দিষ্ট পোশাক আছে। আমাদের সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারী দের সূ-নির্দিষ্ট পোশাক থাকা প্রয়োজন। এছাড়া বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত সাম্প্রতিক আইনজীবী সহকারী দের পরিচয় নিশ্চিত করতে নির্দিষ্ট পোশাক এর কথা বলেছেন। তিনি আরো বলেন অনেকসময় দেখা যায় একজন টাউট বা দালাল কোন আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে বিচার প্রার্থীকে হয়রানি করে। প্রকৃতি পক্ষে এ পরিচয় দানকারী কোন আইনজীবী সহকারী নয়। সূ নির্দিষ্ট পোশাক থাকলে সাধারণ মানুষ হয়রানি হবে না। এছাড়া তিনি, আইনজীবী সহকারী দের সূ-নির্দিষ্ট পোশাক থাকলে মামলা পরিচালনা করা সহজ হবে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার