শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বিপুল পরিমান ফেনসিডিলসহ আটক ২

যশোরের শার্শা উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৩’শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ রিপন ও মিন্টু নামে দুই মাদক কারবারী কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯নভেম্বর) ভোর রাতে তাদের আটক করে শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে রিপন মোড়ল (৩২), শার্শা থানার পান্তাপাড়া আমড়াখালী গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে মিন্টু মিয়া (৩২)

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে, গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এএসআই তায়েবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শার্শা থানার লক্ষণপুর টু আন্দোলপোতা গামী পাকা রাস্তায় লক্ষণপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩’শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ রিপন ও মিন্টুকে আটক করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খাঁন জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল