বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ভারতীয় চোরাই মোবাইল ও প্রায় পাঁচ লাখ টাকাসহ আটক দুই

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও প্রায় পাঁচ লাখ টাকা নগদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেঁড়াগাছি গ্রামের মৃত মুনছুর আলীর দুই ছেলে আব্দুল হামিদ (৪৮) ও সিরাজুল ইসলাম (৩৯)।

পুলিশ জানায়, চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে বাগআঁচড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমতলা এলাকায় অবস্থিত মেসার্স সরদার ট্রেডার্স নামক একটি কীটনাশক দোকানের সামনে নাভারণ–বাগআঁচড়া গামী পাকা সড়ক থেকে সন্দেহভাজন অবস্থায় আব্দুল হামিদ ও সিরাজুল ইসলামকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে হেফাজত থেকে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও বাংলাদেশি ৪ লাখ ৯৫ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এসব মালামাল চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।

ওসি মারুফ হোসেন আরও জানান, আটককৃত আসামিদ্বয়কে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ