শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় রফিকুল ইসলাম (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ ৫০হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে দূর্বত্তরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় শার্শা থারার ছোটবসন্তপুর গ্রামে।
আহত রফিকুল ইসলাম ছোট বসন্তপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
সে বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার গোড়পাড়া বাজার থেকে রফিকুল ইসলাম তার মামাতো ভাই বাবু’র নিকট পাওনাকৃত ৫০হাজার টাকা নিয়ে বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে বাড়ীর অদূরে ফাঁকা রাস্তায় রফিকুল ইসলামকে গতিরোধ করে দূর্বত্তরা। এসময় তার নিকট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দূর্বত্তরা রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং শরীরের কয়েক জায়গায় আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রফিকুল ইসলামের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নাই। থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার