শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার ইছাপুর মাদ্রাসার সহ সুপারের বিরুদ্ধে চরিত্র হননের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল গফুর এর বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) মাদ্রাসা কক্ষে এই ঘটনা ঘটে।

উক্ত ছাত্রীকে মাদ্রাসার সহকারী সুপার আব্দুল গফুর জোর করে শ্লীলতা হানি করেছেন বলে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি যেয়ে তার পিতার কাছে সব খুলে বলে। পরে মেয়ের বাবা ও গ্রামের বাসিন্দারা মাদ্রাসায় আসলে সহকারী সুপার গফুর পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান এলাকাবাসী মাধ্যমে জানতে পেরে মেয়ের বাবার অভিযোগ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয় তিনি শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান সহকারী সুপার আব্দুল গফুরের বিষয়টি তদন্ত করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

শার্শা থানার ওসি বদরুল আলম জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করতে বলেছেন। এ ব্যাপারে মামলা হবে।

এ দিকে একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু