রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিতার্কিক আবির এর নেতৃত্বে সাতক্ষীরায় যুক্তিচর্চায় দারুণ ভূমিকা রাখছে কলারোয়া ডিবেটিং ক্লাব

বর্তমান বিশ্বে যেকোনো ভালো কার্যসম্পাদনের জন্য যুক্তির প্রয়োজনীয়তা অত্যান্ত অপরিহার্য। আরো কোনো ব্যাক্তির মধ্যে যুক্তির বীজ তখনই খুব ভালোভাবে বপিত হবে যখন সে যুক্তিচর্চা করবে। ঠিক এই বিষয়টাকে মাথায় রেখে কলারোয়ার কৃতি সন্তান বিতার্কিক শেখ আবির আহম্মেদ ২০১৮ সালে প্রতিষ্ঠা করে কলারোয়া ডিবেটিং ক্লাব।

নাম কলারোয়া ডিবেটিং ক্লাব হলেও এখানে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার বিতার্কিক এবং গুনি মানুষেরা সংযুক্ত রয়েছে। ইতিমধ্যে করোনার এই দূর্যোগকালীন সময়ে আবির তাদের সংগঠনের সকল সদস্য এবং উপদেষ্টাদের নিয়ে অনলাইনে ভার্চুয়াল বিতর্ক কর্মশালার কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (১৭ জুলাই) এই ভার্চুয়াল কর্মশালায় যুক্ত ছিলেন কলারোয়া ডিবেটিং ক্লাবের ফাউন্ডার এবং সভাপতি শেখ আবির আহম্মেদ, কলারোয়া উপজেলার এসি ল্যান্ড জনাব আক্তার হোসেন, ৩ নং কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন। সাতক্ষীরা জেলার বাইরে থেকে যুক্ত ছিলেন ২০১৮ সালের জয় বাংলা ইয়্যুথ এ্যাওয়ার্ড বিজয়ী তরুণ উদ্দ্যোক্তা সাদাত রহমান সাকিব, জাতীয় পুরষ্কার বিজয়ী ক্ষুদে রোবোটিকস ইঞ্জিনিয়ার বরিশালের শুভ কর্মকার, রাজশাহী ডিবেটিং ফোরাম এর মেম্বার নাজমুল আকাশ এছাড়াও বিতর্ক কর্মশালাতে উপস্থিত ছিলেন কলারোয়া ডিবেটিং ক্লাবের সদস্য নাফিউজ্জামান নিশান, মাহফুজুর রহমান, মীর আপন, ফুয়াদ আবরার, শেখ শ্রেয়া রেজা, ইস্তিয়াক আহমেদ রাকিব, সাতক্ষীরা সদর থেকে মিজানুর রহমান প্রমুখ।

সবকিছু মিলে দারুণভাবে সম্পন্ন হয় ভারর্চুয়াল বিতর্ক কর্মশালাটি। কলারোয়া সহ বাইরের যেকোনো অঞ্চলের বিতর্ক শিখতে ইচ্ছুক এমন শীক্ষার্থী চাইলে কলারোয়া ডিবেটিং ক্লাবের সদস্য হতে পারে। এর জন্য তাদেরকে কলারোয়া ডিবেটিং ক্লাবের ফেসবুক পেইজে নাম, পরিচয়, বাসস্থানসহ ইনবক্স করতে হবে। কর্মশালাটির সকল টেকনিক্যাল বিষয়ের তদারকিতে সহোযোগিতায় ছিলো কলারোয়া নিউজ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত