শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার কায়বা ও বাগআঁচড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাহারুল ইসলাম রাজ : শার্শার কায়বা ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে এ দিবস উপলক্ষে একটি শোক র‍্যালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন শেষে বাগআঁচড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শার্শা থানা বিএনপির নির্বাহী সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি শোক র‍্যালী বাগআঁচড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে বাগআঁচড়া হাই স্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে অমর একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি সংগীতের তালে তালে দলীয় কর্যালয়ের সামনে নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বর্নির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, যুবদলের যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, বাগআঁচড়া কলেজ ছাত্রদলের সভাপতি মহিদুল ইসলাম মহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অপরের দিকে,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে এ শোক র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ন-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন উদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ম আহব্বায়ক মনিরুজ্জামান মনি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদস্য আল উজায়ের সুজন, কায়বা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুরজ্জামান আশিক, মুন্না, টুটুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ