মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার গ্রামেগঞ্জে বিএনপির প্রচার মিছিল, জনতার হাতে ৩১ দফার বার্তা

রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি তৃণমূলে তুলে ধরতে শার্শায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। নিজামপুর, গোড়পাড়া, সাড়াতলা, পাকশিয়া, কাশিপুর, লক্ষণপুর, শিকারপুর, বাহাদুরপুর ও বোয়ালিয়া গ্রামে একে একে মিছিল বের হয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেওয়া হয়।

নেতৃত্বদানকারী বিএনপি নেতা খায়রুজ্জামান মধু বলেন, দেশকে ফ্যাসিবাদী শাসনের হাত থেকে রক্ষা করতে হলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হচ্ছে জাতীয় মুক্তির রূপরেখা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, এই কর্মসূচি কেবল বিএনপির নয়, বরং পুরো জাতির মুক্তি ও রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার। তাই মাঠে-ঘাটে তা ছড়িয়ে দিতে নেতা-কর্মীরা বদ্ধপরিকর।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছাত্তার, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন