শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বসতপুরে মাটি বোঝাই ট্রাক্টর চাপায় যুবক নিহত

যশোরের শার্শার বসতপুরে মাটিবোঝাই ট্রাক্টর চাপায় বিপ্লব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত বিপ্লব হোসেন বসতপুর পুর্বপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

থানায় অভিযোগ না হওয়ায় পুলিশ ব্যবস্থা নেননি বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে শার্শার সেতাই গ্রামে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মোক্তার আলীর জমি থেকে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে সেতাই আনার মেম্বরের ইটভাটায় আসার পথে সেতাই পাকা রাস্তার উপরে দাড়িয়ে থাকা বিপ্লব হোসেন মাটি বোঝাই ট্রাক্টরের নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় চালক আরিফ বিল্লাহ্ ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। তার বাড়ী বসতপুর ২নং কলোনী।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটকে রাখে। পরে সমঝোতার মাধ্যমে সেটি ছেড়ে দেয়া হয়।

এলাকাবাসী আরো জানান, মাটি কাটা গাড়ী, ট্রাক্টর ও ইটভাটর মালিক সাবেক মেম্বর আনোয়ার হোসেন নিজে। সেই ইটভাটায় মাটি বহনের সময় এই দুর্টনা ঘটে।

এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানান।

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিজিবির পাশাপাশি রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ