সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১শে আগষ্ট) বিকাল ৫ ঘটিকার সময় বাগআঁচড়ায় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন- স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাগদল গঠন করেছিলেন। পরে তাহার নেতৃত্বে ১৯৭৮ সালে ১লা সেপ্টেম্বর গঠন করা হয় জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সবাই সেই দলের কর্মি। বিগত ১৬/১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারেনি, দুর্বৃত্তরা পালন করতে দেয়নি। আজ সকল অপশক্তি মোকাবেলা করে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এসেছে। তাই আগামীকাল ১লা সেপ্টেম্বর শার্শা উপজেলা বিএনপির কর্মসূচি ও ৪ঠা সেপ্টেম্বর বাগআঁচড়া হাইস্কুল মাঠে বৃহৎ আলোচনা সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলী বিশ্বাস।

এসময় আরও উপস্থিত ছিলেন-বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক নাজমুল হুদা, সহসভাপতি আমির হোসেন ঢালি, মোনায়েম হোসেন, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক হাচান মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসানসহ বাগআঁচড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক