বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদৎযাপন উপলক্ষে উৎসব মূখর পরিবেশে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠানে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসটি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজনের মধ্যে দিয়ে শুরু করা হয়।

এছাড়াও ২০১৯-২০২২ সালের বিদ্যালয় হতে ১২জন মেধাবী ছাত্র ছাত্রী পঞ্চম শ্রেনীতে সরকারি বৃত্তি পাওয়ায় অত্র প্রতিষ্ঠান থেকে তাদেরকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদন পরিচালনা পরিষদের সভাপতি মাওঃ আজিজুর রহমানের সভাপতিত্তে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী অবিভাবক সুধিজন, আমনন্ত্রিত অথিতিদের কে নিয়ে মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের কর্মসুচি পালন করা হয়েছে।

সেই ধারাবাহিকতায় বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনে প্রতিবারের ন্যায় এবছরও নানা আয়োজনে প্রতিষ্ঠানের হল রুমে মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে স্কুলের ছাত্র, ছাত্রী, অভিভাবক, সুধিজন, এলাকার জনসাধারণ, মা,বোন, ভাইদের কে নিয়ে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন রকম গজল, ইসলামি সংগীত, হামদ,নাত,কেরাত,খেলাধুলা, কবিতা আবৃত্তি,একক,অভিনয়ের পাশাপাশি পুরস্কার বিতরণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা পুরস্কার বিতরনী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি মাওঃ আজিজুর রহমান,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নিছার উদ্দিন ,বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের সহধর্মিনী সানজিদা শিলা, মাওঃ আহসাম উল্লাহ জিহাদি, বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মোঃ আঃ ছাত্তারসহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র,ছাত্রী শিক্ষক,শিক্ষিকা, সুধিজন,সমাজ সেবক, অভিভাবক, সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন

শার্শার কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবেবিস্তারিত পড়ুন

শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ