সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ‘ফ্রি খাবার বাড়ী’তে খাবার খেলো ৩ শতাধিক মানুষ

“ক্ষুধা লাগলে খেয়ে যান”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার নাভারণে পথ শিশু ও ভারসাম্যহীন (পাগল) সহ ‘ফ্রি খাবার বাড়ী’তে খাবার খেলো ৩ শতাধিক মানুষ।

মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে ও এক প্রবাসীর আর্থিক সহযোগিতায় শুক্রবার দুপুর ২টার দিকে শার্শা উপজেলার নাভারন রেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খাবার খাওয়ানো হয়।

উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন, ‘করোনা ভাইরাস সবাইকে কি শিক্ষা দিয়েছে আমার জানা নাই। তবে এই করোনা আমাকে অনেক ভাল কিছু দিয়ে গেছে। করোনাকালে অনাহারে থাকা পথ শিশু ও রাস্তার ভারসাম্যহীন পাগলদের জন্য খাবার খাওয়াতে পেরে আত্মতৃপ্তি পেয়েছি।’
এদের জন্য সমাজের সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, ‘মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় এবং হাজার হাজার মানুষের অনুপ্রেরণায় এ খাবার বাড়ি। যতদিন বেঁচে থাকবো ততদিন অনাহারির পাশে থেকে এই ভাবে খাবার দেওয়ার চেষ্টা করে যাবো।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সারসা বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক আব্দুস সালাম গফফার, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, ইন্ডিপেন্ডেন্ট টিভি বেনাপোল প্রতিনিধি এমএ রহিম, চ্যানেল এস টিভির সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, এশিয়ান টিভি বেনাপোল প্রতিনিধি মিলন হোসেন, কালের কন্ঠের ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ, নবীবনগর মিতালী সংঘর্ষের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর হোসেন, তরুন সমাজ সেবক আকিব খাঁনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠান শুরুতে আর্থিক সহযোগিতাকারী প্রবাসী ও তার পরিবারসহ বিশ্বের সকল মুসলিমদের জন্য দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা