শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বিষাক্ত বিস্কুট খেয়ে ১ মাদ্রাসা ছাত্র নিহত ৬জন আহত

যশোরর শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসায় বিষাক্ত বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামে এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় এ মাদ্রাসার আরো ৬জন ছাত্র আহত হয়েছে। তাদের মধ্যে মামুনুর রশিদ (১০) নামে এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকালে শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম জানান, ছাত্ররা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। তারপর বিকালে এক ছাত্রের বাড়ী থেকে দেওয়া বিস্কুট খাওয়ার পরে ছত্ররা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষনা করে। আহতদের মধ্যে এক ছাত্রকে যশোরে ভর্তি করা হয়েছে।

ঐ মাদ্রাসার এক ছাত্রের দুলাভাই রাসেল আহমেদ (যিনি বিস্কুট কিনে দিয়ে ছিল) বলেন, বৃহষ্পতিবার বিকালে উপজেলার নাভারন বাজারের ফুটপথ খেকে ৫শ’ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়ে ছিলাম। শুক্রবার বিকালে সংবাদ পায় সেই বিস্কুট খেয়ে আমার শালাসহ সাতজন বাচ্ছা অসুস্থ্য হয়ে পড়ে। তার মধ্যে একজন মারা গেছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান জানান, বিকালে কওমী মাদ্রাসার ৭জন ছাত্রকে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষনা করা হয়েছে। এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা দেওয়া হয়েছে সবাই ভালো আছে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নিহত শিশুকে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক