বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা সাতমাইলে ট্রাক চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় বালু বোঝাই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোসেন আলী (৩৮) নামে এক পথচারী অকাল মৃত্যু হয়েছে। ১৬ অক্টোম্বর বুধবার সকাল ৯টার দিকে বাগআঁচড়া-গোগা সড়কের সাতমাইল তেতুলতলা স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী সাতমাইল তেতুলতলা গ্রামের ছলেমান হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।

এ ঘটনায় বিক্ষিপ্ত জনতা বালু বুঝাই ড্রাম ট্রাকটি আটক করলে ড্রাইভার ও হেল্পার কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোসেন আলী সাতমাইল বাজারে গিয়েছিলো। বাজার থেকে পায়ে হেঁটে বাসায় ফেরার উদ্দেশ্যে আসছিল। তেতুলতলা নামক স্থানে পৌঁছালে গোগার অভিমুখি একটি দ্রুতগামি বালু বোঝা ড্রাম ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি কোন পোস্টমর্ডাম ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার