বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা সীমান্তে ভারত অংশে পড়ে থাকা গুলিবিদ্ধ লাশ নিয়ে গেছে বিএসএফ

যশোরের শার্শা সীমান্ত থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২ টায় শার্শা সীমান্তের বিপরীতে ভারতের বাশঘাটা ক্যাম্পের এসএফ বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা কৃষক আলমগীর হোসেন জানান, তারা সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পায় ভারত সীমান্তের তার কাটার বেড়ার পাশে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। কিছুক্ষন পরে বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, খবর পেয়ে তারা লাশ উদ্ধারের জন্য গিয়েছিলেন। কিন্তু লাশটি ভারত অংশে পড়ে থাকায় বিএসএফ নিয়ে যায়। নিহত যুবক বাংলাদেশি না ভারতীয় তা সনাক্ত করা সম্ভব হয়নি।

ধ্যাণ্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার শহীদ বিএসএফ কর্তৃক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত সীমান্তে এঘটনা ঘটায় তারা নিহতের সম্পর্কে কিছু জানতে পারেননি।

একই রকম সংবাদ সমূহ

অস্ট্রেলিয়ায় প্রয়োজন লক্ষাধিক পরিচর্যাকর্মী, বাংলাদেশিদেরও সুযোগ

অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে বিদেশি কর্মীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। দেশটির আবাসিক পরিচর্যা খাতেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

  • নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা