সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গায়েবানা জানাযা

শিক্ষার্থীদের পাশে দাঁড়ান : দেশবাসীর প্রতি মির্জা ফখরুলের আহবান

সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারতো, কিন্তু তা না করে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, ছাত্রদের খুন করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি, বিভিন্ন সমমনা দল ও দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই, দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে ছাত্রদের পাশে দাড়ান।’

‘আমরা এই আন্দোলনের সাথে জড়িত নই, ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিতে আমাদের সমর্থন আছে, থাকবে’ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বোমা ও লাঠি রেখে অভিযানের নাটক করেছে। শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত আন্দোলন ভিন্নখাতে নিতে অপচেষ্টা চালাচ্ছে সরকার।

বুধবার বায়তুল মোকারমের উত্তর গেটে গায়েবানা জানাযা শেষে উপস্থিত সাংবাদিকের এসব কথা বলেন তিনি।

ঢাকাসহ দেশের সকল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পাকিস্তান আমলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমন করতে চেষ্টা চালানো হতো।

‘বায়তুল মোকাররম গেট বন্ধ করে গায়েবানা জানাযায় বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নেতাকর্মীদের গেট থেকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান,’ বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, সরকারের সন্ত্রাসী ও পুলিশি হামলা ও গুলিতে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে রংপুরের আবু সাইদসহ সাতটি তরতাজা প্রাণ গেছে। এই ধরনের সন্ত্রাস আমরা জীবনে কখনো দেখিনি। ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে শিক্ষার্থীদের ওপর এমন হত্যাকাণ্ড ঘটিয়ে সরকার।

মির্জা ফখরুল বলেন, আমরা আজই পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ