শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশু ও নারী সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সারাদেশে নারী-শিশু ধর্ষন ও হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় এক মানববন্ধন কর্মসূচি পালিত এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে এবং রূপান্তরের সহযোগিতায় সাতক্ষীরা শহিদ রাজ্জাক পার্কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে
দেশের সকল নারী ও শিশু ধর্ষনসহ সকল প্রকার নির্যাতন বন্ধের দাবি, সমতা, নায্যতা, ন্যায় বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক প্লাটফর্মের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম মুন্না, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কাউসার আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ গাজী, সাংবাদিক শাহানারার খাতুন রীনা, মনসুর রহমান, সদর উপজেলা যুব ফোরামের আহবায়ক নুরে আলম, সদস্য রুমি সুলতানাসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে নারী ও শিশুদের নিরাপত্তার স্বার্থে সুনিদিষ্ট কিছু দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল