শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশু হত্যার দায়ে গরু গ্রেফতার!

১২ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে একটি গরুকে গ্রেফতার করল পুলিশ।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানের লেকস স্টেটের নিকটবর্তী একটি খামারে।

জানা গেছে, ওই শিশুটিকে এমনভাবে গরুটি আক্রমণ করে যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা গরুর মালিককেও হেফাজতে রেখেছেন। হত্যার দায়ে কোনও প্রাণীকে গ্রেফতার করা এই প্রথম নয়। এর আগেও একটি বাচ্চা ভেড়াকে একই অভিযোগে গ্রেফতার করেছিল সুদানের পুলিশ। সাজা হিসাবে ভেড়াটিকে মিলিটারি ক্যাম্পে তিন বছরের জন্য রাখা হয়েছে। অ্যাধিউ চ্যাপিং নামে এক মহিলাকে হত্যার অভিযোগে ভেড়াটিকে গ্রেফতার করা হয়।

সুদানের আইন অনুযায়ী, কোনও পশুর আক্রমণে কেউ মারা গেলে তার বিরুদ্ধে সাজার নির্দেশ দেওয়া হয়। সাজা খাটার নির্ধারিত সময় পার হলে সেই পশুটিকে ক্ষতিপূরণ হিসাবে নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে এই প্রথাই চলে এসেছে সুদানে।
সূত্র- এনডিটিভি, জিও টিভি।

একই রকম সংবাদ সমূহ

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা