বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের এই মহামারিতে দেশের চলমান উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি হলেও শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে।

রবিবার সকালে তার বাসভবনে “সজীব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি” গ্রন্থটির মোড়ক উন্মোচন শেষে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী এবং গ্রন্থটির প্রকাশক জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন এবং জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির জয়।

ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয় প্রযুক্তির সহায়তায় দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য।

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে এটাই বদলে যাওয়া বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রূপকার সজীব ওয়াজেদ জয়।

আগামীকাল সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি, কোটি তরুণের স্বপ্নসারথি।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সজীব ওয়াজেদ জয়ের ভিশন, মিশন ও তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হচ্ছে এই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য।
সূত্র: বিডি প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার