মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্বশুরের কিল-ঘুষিতে মারা গেলেন ঘরজামাই

গাইবান্ধায় আনছার আলী (৪৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, শ্বশুর চান মিয়ার কিল-ঘুষিতে মারা গেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় বাবাকে আসামি করে মামলা করেছেন ওই নিহতের স্ত্রী।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রংপুরের পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে আনছার আলী। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিউর রহমান হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে তার বাবা চান মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মতিউর রহমান।

নিহতের পরিবার ও মামলার বিবরণে জানা যায়, আনছার আলী দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর চান মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর চান মিয়ার সঙ্গে তার কথা কাটিকাটি হয়। একপর্যায়ে আনছারের বুকে ও পিঠে কিল-ঘুষি মারতে থাকেন চান মিয়া। এতে গুরুত্বর আহত হন আনছার আলী। তাকে উদ্ধার করে পলাশবাড়ি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেলে মারা যান।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী