বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

৩০ শে জুন রোজ সোমবার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের এর অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বিগত ছয় মাসে জলবায়ু সহনশীল কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং পরবর্তী ছয় মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনায় উঠে আসে খরা, লবণাক্ততা ও বন্যার ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ এবং নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়গুলো।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ডাঃ আব্দুর সবুর। যিনি বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের বাস্তবতা। তাই স্থানীয়ভাবে প্রস্তুত থাকাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সভায় আরো উপস্থিত ছিলেন রেক্সোনা পারভীন, এস এম কাম্রুল ইসলাম, মো: আইয়ুব আলী,মুজিবর সরদার, লিডার্সের মনিটরিং কর্মকর্তা জয়দেব জোদ্দার, এডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ আরো অনেকে।

সভায় ফোরামের সদস্যরা নারীর দৃষ্টিভঙ্গিতে জলবায়ু অভিযোজন ও স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে অভিযোজন পরিকল্পনার কাঠামো নিয়ে বিশদ আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত হয় যে, ফোরামের সদস্যদের অভিজ্ঞতার ভিত্তিতে একটি খসড়া অভিযোজন পরিকল্পনা তৈরি করা হবে, যা পরবর্তীতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও লবণাক্ত জমিতে সহনশীল ফসল চাষে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের কথা তুলে ধরেন।

এই অর্ধ-বার্ষিক সভার মাধ্যমে ফোরামের সদস্যরা জলবায়ু সহনশীল উন্নয়নে জনগণের অংশগ্রহণমূলক কার্যক্রমকে আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা