মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়ে ১২ নং গাবুরা ইউনিয়ন হয়ে কয়রা উপজেলার বেদকাশী খেয়াঘাট পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ এবং একটি কালভার্ট নির্মাণের জন্য ২৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা অনুমোদন হয়েছে। এতে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অন্যতম কারণ ছিল সড়কটির বেহাল অবস্থা। নতুন সড়ক ও কালভার্ট নির্মাণ হলে দুই ইউনিয়নের মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কয়রা উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে বলে তারা আশা করছেন।

স্থানীয়দের ভাষ্য, সড়ক ও কালভার্ট নির্মাণের অনুমোদন পাওয়ার পেছনে ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা ফরিদ-উদ-দৌলা ফেরদৌস, যিনি স্থানীয়ভাবে ‘নিকসন খান’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন।

এ কারণে দুই ইউনিয়নের অনেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়দের আরও দাবি, জনপ্রতিনিধি না হয়েও ফরিদ-উদ-দৌলা ফেরদৌস পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজে সহযোগিতা করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয়ভাবে তাঁর প্রতি সমর্থন রয়েছে বলেও তাঁরা জানান।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা ভবিষ্যতে ফরিদ-উদ-দৌলা ফেরদৌসকে পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী। তবে এটি স্থানীয়দের ব্যক্তিগত মতামত ও প্রত্যাশা। সড়ক ও কালভার্ট নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আসবে বলে স্থানীয়রা আশা করছেন। একই সঙ্গে প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী