বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় মুন্সিগঞ্জে লিডার্স-এর নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে কর্মশালাটি শুরু হয়। লিডার্স-এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

কর্মশালায় ‘প্রমোটিং এন্টিসিপেটারি অ্যাকশনস টু অ্যাড্রেস ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট রিস্ক ফর কমিউনিটি ট্রান্সফরমেশন’ (প্রোঅ্যাক্ট) প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের সামাজিক ও ভৌগোলিক বাস্তবতা তুলে ধরে সামাজিক মানচিত্র তৈরি করা হয়। একই সঙ্গে জলবায়ুজনিত ঝুঁকি ও ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, স্থানীয় সমস্যা ও সামাজিক দ্বন্দ্বের কারণ নির্ধারণ এবং এসব ঝুঁকি মোকাবেলায় কার্যকর সমাধান ও অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ অভিযোজন পরিকল্পনায় স্থানীয় জ্ঞান, সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এলাকার বিদ্যমান সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সম্ভাব্য সমাধান ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য বিভিন্ন কৌশল তুলে ধরেন।

লিডার্স-এর প্রোগ্রাম ম্যানেজার এবিএম জাকারিয়ার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। বিভিন্ন সেশন পরিচালনা করেন প্রোঅ্যাক্ট প্রকল্পের কনসালটেন্ট মুহাম্মদ আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন লিডার্স-এর কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল বাকী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, ইউপি সদস্য গাজী আবিদ হাসান, নারী ইউপি সদস্য মাছুরা পারভীন, উমা রানী মল্লিকসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, কৃষি, পানি, অবকাঠামো ও সামাজিক সম্পর্কের ওপর বহুমাত্রিক চাপ তৈরি হচ্ছে। এসব ঝুঁকি মোকাবেলায় স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবভিত্তিক অভিযোজন পরিকল্পনা প্রণয়ন জরুরি। স্থানীয় বাস্তবতা ও জনগণের অভিজ্ঞতাকে পরিকল্পনার ভিত্তি করা গেলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ সম্ভব।

একই রকম সংবাদ সমূহ

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদেরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন