বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের ভাগ্নের হাতে আপন খালা খালু জখম

চোরাচালানের পণ্য নিজ বাড়িতে রাখতে সম্মত না হওয়ায় দুই সহযোগিকে নিয়ে নিজ বয়োবৃদ্ধ খালা আর খালুকে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে গুনধর ভাগ্নে।

ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে রোববার বেলা সাড়ে দশটার দিকে। বৃদ্ধ দম্পতিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাগ্নে হারুন ও তার দুই সহযোগী আজিবর ও ইব্রাহিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায় সীমান্ত এলাকায় বসবাসের সুযোগে নিয়ে হারুন সহযোগীদের সাথে মিলে পশ্চিম কৈখালী এলাকায় একটি চোরাচালান সিন্ডিকেট গড়ে তুলেছে। শনিবার রাতে ভারত থেকে অবৈধ পথে কিছু পন্য নিয়ে আসে হারুন ও তার লোকজন। কিছু পণ্য এক রাতের জন্য তার খালু রুহুল আমিনের বাড়িতে রাখার আবদার করে হারুন। কিন্তু অবৈধ কোন পণ্য নিজ বাড়িতে রাখতে সম্মত না হওয়াতে হারুন ও তার লোকজন দেখে নেয়ার হুমকি দিয়ে অন্যত্র চলে যায়।

এক পর্যায়ে শনিবার বেলা দশটার দিকে রুহুল আমিনকে রাস্তার উপর পেয়ে মারধর শুরু করে হারুনের সাঙ্গপাঙ্গরা। এসময় স্বামীকে উদ্ধারে এগিয়ে গেলে তারই আপন বোনের ছেলে হারুন হাতে থাকা লাঠি দিয়ে নিজ খালা-খালুকে বেধড়ক পিটিয়ে জখম করে।

মারপিটের বৃদ্ধা হুনফা বেগম বলেন, সন্তানেরা অন্যত্র থাকায় ঝামেলার ভয়ে বাড়িতে অবৈধ কোন কিছু রাখতে রাজি হইনি। তাদের কথা না রাখার জেরে আজিবর ও ইব্রাহিমকে নিয়ে হারুন আমাদের বুড়ো-বুড়িকে পিটিয়েছে। এলাকার মানুষ দাড়িয়ে দেখলেও হারুন বাহিনীর ভয়ে কেউ ঠকাতে এগিয়ে আসেনি।

আহত দিনমজুর বৃদ্ধ রুহুল আমিন জানান, হারুনদের বিরুদ্ধে কথা বলার সাহস কারও না থাকায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হুদা বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর একজন উপ-পরিদর্শককে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়িতে চুরিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১

সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজারবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা