শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি

উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগরেসুপেয় পানির সংকট দীর্ঘদিনের। লবণাক্ততার কারণে নিরাপদপানির জন্য ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। এ সংকটনিরসনে উপজেলার খাগড়াঘাট ও কৈখালি গ্রামে স্থাপন করাহয়েছে দুটি রিভার্স অসমোসিস বা আরও পানি শোধনাগার।সৌরবিদ্যুৎচালিত এসব প্ল্যান্ট থেকে এখন বাড়ির কাছেই মিলছেসুপেয় পানি। এতে কমেছে দূর থেকে পানি সংগ্রহের দুর্ভোগ।

সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের উপকূলীয় গ্রাম খাগড়াঘাট ওকৈখালি। চারপাশে পানির উৎস থাকলেও লবণাক্ততার কারণেসেই পানি পান করা কঠিন। পুকুর ও নলকূপের পানিও অনেকক্ষেত্রে পানযোগ্য নয়। ফলে এক কলস মিষ্টি পানির জন্য ছুটতেহতো দূর-দূরান্তে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন নারী ওশিশুরা।

এ সংকট মোকাবিলায় বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়েরগ্রুপের অর্থায়নে বসানো হয়েছে দুটি আধুনিক রিভার্সঅসমোসিস বা আরও প্ল্যান্ট। চলতি বছরের সেপ্টেম্বরে চালু হওয়াপ্ল্যান্ট দুটি থেকে এখন পানি সংগ্রহ করতে পারছেন স্থানীয়বাসিন্দারা।

পানির গুণগত মান পরীক্ষাতেও মিলেছে শোধনাগার দুটিরকার্যকারিতার প্রমাণ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খুলনাআঞ্চলিক পরীক্ষাগারের তথ্য অনুযায়ী, কৈখালির পানিতেশোধনের আগে প্রতি লিটারে মোট দ্রবীভূত কঠিন পদার্থ বাটিডিএস ছিল ৮ হাজার ২১৭ মিলিগ্রাম। শোধনের পর তা কমেহয়েছে ২৮ মিলিগ্রাম। খাগড়াঘাটে টিডিএসের পরিমাণ ৪ হাজার৮১ থেকে কমে দাঁড়িয়েছে ৯২ মিলিগ্রামে। প্রতি লিটার পানিরব্যবস্থাপনা খরচ রাখা হয়েছে ৫০ পয়সা।

শনিববার দুপুরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে সুপেয় পানির প্লান্টদুটি উদ্বোধন করেন আবুলখায়ের গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগেরপ্রধান শেখ শাবাব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সি আরপ্রধান ফেরদৌস ফয়সাল, বারসিক উপকূলীয় অঞ্চলের আঞ্চলিকসমন্বয়কারী শাহিন ইসলামসহ অন্যরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ

নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া