বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে কুড়িয়ে পাওয়ার শিশুর দত্তক নিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি

শ্যামনগর উপজেলায় কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটির দত্তক নেওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান সুত্রে প্রকাশ কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটির দত্তক নেওয়ার আবেদন সময়সীমা ৪ মার্চ পর্যন্ত ছিল কিন্ত এত অল্প সময়ের মধ্যে অনেকে আবেদন করতে না পারাতে এবং যারা আবেদন করেছেন তাদের আবেদন অসম্পূর্ণ থাকাতে আগামী ৭ মার্চ পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, আবেদনে দত্তক নিতে ইচ্ছুক স্বামী ও স্ত্রীর বয়স, সন্তান ধারণে অক্ষম এর স্বপক্ষে প্রমান, পূর্ণ ঠিকানা, পেশার সুস্পষ্ট বিবরণ, আর্থিক অবস্থার সুস্পষ্ট বর্ণণাসহ মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে। আবেদনকারীগণকে উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা অথবা উপজেলা সমাজসেবা অফিসার ,শ্যামনগর, সাতক্ষীরা বরাবর আবেদন করতে বলা হয়েছে। শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

উল্লেখ্য, গত ২ মার্চ ভোরে শিশুটিকে ব্যাগে ভরা পরিত্যক্ত অবস্থায় শ্যামনগর ইউপির শেষ সীমানা কালভার্টের পাশে দেখতে পান শ্যামনগর সদরের ঢাকার বাস টার্মিনাল সংলগ্ন মসজিদের মুয়াজ্জিন সামছুর রহমান। পরবর্তীতে সামছুর রহমান শিশুটিকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন। এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশুটিকে পরিচর্যা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন

  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’