শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ


সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শ্যামনগর উপজেলা কিৃষি অফিস চত্ত্বরে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি এর আহ্ববায়ক সোলায়মান কবীর, জামায়াত ইসলামের উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে যেন কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে কৃষি উৎপাদন ও কৃষির আবাদ বৃদ্ধি করতে পারে। তিনি আরও বলেন, কৃষকরা যেন উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সময়মতো বীজ ও সার জমিতে বপন করতে পারে। সর্বশেষ তিনি ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, খেসারি এবং মুগ বীজ ও সার বিতরণের উদ্বোধন ঘোষণা করেন এবং বিতরণ করেন।
উল্লেখ্য রবি মৌসুমে ২৫০০ জনকে ১কেজি করে সরিষা বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি বিতরণ করা হয়েছে। ১০০ জনকে ৮কেজি করে খেসারী বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, পটাশ সার ১০ কেজি এবং ১০ জনকে ৮কেজি করে মুগ বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, পটাশ সার ৫ কেজি করে বিতরণ করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা, মুগবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান
সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা ও বিষযুক্ত মাছ বাজারজাতকরণ বন্ধবিস্তারিত পড়ুন

বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস
ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূল জুড়ে মেঘাচ্ছন্ন আকাশবিস্তারিত পড়ুন


