শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত


সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনক। সভার শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য রাখেন এবং প্রাণিসম্পদ খাতের অগ্রগতি নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের শিক্ষক সিদ্দিকুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলায়মান কবীর এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী। এ সময় স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিক, বিভিন্ন এনজিও ও ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, আধুনিক পশুপালন পদ্ধতি এবং খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চল হিসেবে শ্যামনগরে গবাদিপশুর সুরক্ষায় পর্যাপ্ত ‘এনিম্যাল শেল্টার’ নির্মাণ এবং লবণসহনশীল ঘাস চাষ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে জীবিকার সংকট: উপকূলে শিক্ষার্থীদের জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন
সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে জীবিকার সংকটে হাজার হাজার পরিবার। উপার্জন না থাকায় পরিবার-পরিজনবিস্তারিত পড়ুন

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে শ্যামনগরে খালি থালা-কলস নিয়ে নারীদের ব্যতিক্রমি বিক্ষোভ
দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে সুন্দরবন উপকূলের সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় ব্যতিক্রমী ও প্রতিবাদী কর্মসূচিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু
“নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিতবিস্তারিত পড়ুন


