শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের জনসংযোগ

এবিএম কাইয়ুম রাজ : ১২ নভেম্বর, বুধবার সকালে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দিনব্যাপী ব্যাপক নির্বাচনী জনসংযোগ পরিচালনা করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে তিনি সাধারণ ভোটার, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গাজী নজরুল ইসলাম এ সময় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং শিক্ষকদের নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ এবং সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন। স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

জনসংযোগে উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমীর হাফেজ শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার, জামায়াত নেতা আশরাফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাসুম বিল্লাহ, যুব জামায়াতের নেতা মাসুমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজী নজরুল ইসলাম বলেন, “শ্যামনগরবাসীর উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।”

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল