রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে তরুণদের জলবায়ু ধর্মঘট

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জলবায়ু ধর্মঘট পালন করেছে সাতক্ষীরার শ্যামনগরের তরুণরা।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের খোলপেটুয়া নদীর পাড়ে সমবেত তরুণরা নানান দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।

পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাবের আয়োজনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরা ইউনিটের সহ-সমন্বয়ক রাইসুল ইসলাম এর সভাপতিত্বে এই ধর্মঘট পালিত হয়।

এতে বক্তারা বলেন, আগামী ৩১ অক্টোবর স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলন (কপ-২৬) শুরু হতে যাচ্ছে। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত বৈঠকের পর এটিই সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন।

বক্তারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

তারা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার কমাতে প্রতিশ্রুতির ফুলঝুরির পরিবর্তে বিশ্বনেতাদের জরুরি কার্যক্রম গ্রহণ এবং পদক্ষেপ নিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ

নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে একবিস্তারিত পড়ুন

শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি

উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগরেসুপেয় পানির সংকট দীর্ঘদিনের। লবণাক্ততার কারণে নিরাপদপানির জন্য ভোগান্তিতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে