বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সেচ্ছাসেবী দল গঠন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর মুন্সীগঞ্জে বে-সরকা উন্নয়ন সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ঝুঁকিপূর্ণ মানুষের জীবন-জীবিকা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে জনগণের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
রবিবার (১লা সেপ্টেম্বর) দুপুর বারটায় বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় ১৭ সদস্য বিশিষ্ট একটি স্কুল দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট ছাত্র ছাত্রীদের সমন্বয়য়ে একটি সেচ্ছাসেবক দল গঠন করা হয়।
সিসিডিবি-ডিজাস্টার রেজিলয়েন্ট এডুকেশন এন্ড কমিউনিটিজ প্রকল্পের এর সহযোগিতায় এবং দাতা সংস্থা গ্লোবাল মিনিস্ট্রিজ এর অর্থায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মো: আব্দুল্লাহ আল মাহমুদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ – সুপার আলহাজ্ব জিএম আকরাম হোসেন, ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ও ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিম আব্দুর রউফ। আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া ও অন্যান্য মাঠ সংগঠক প্রমূখ।
সভাপতি বলেন, দুর্যোগকে মোকাবিলা করে আমরা টিকে আছি। আইলা, আম্ফান, বুলবুল এর মতো দুর্যোগ এ আমাদের অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। এজন্য এই এলাকায় টিকে থাকার জন্য নতুন নতুন পরিকল্পনা প্রয়োজন। মানুষকে সচেতন করতে সিসিডিবি যে প্রকল্প হাতে নিয়েছে তার জন্য সিসিডিবি কে ধন্যবাদ জানাচ্ছি।
স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ এবং ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবক দলের সদস্যরা তাদের নিজ দায়িক্ত গ্রহন করেন এবং তা পালন করবে বলে অঙ্গিকার করেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী