শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন

শ্যামনগরে বেসরকারি উন্ননয় সংস্থা লিডার্স দিনব্যাপী নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন-এর আয়োজন করে। মোঙ্গলবার সকালে লিডার্স এর প্রধান কার্যালয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে ক্রিয়া প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে।

ওরিয়েন্টেশন সঞ্চালনা করেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মো. আরিফুর রহমান। ওরিয়েন্টেশন কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডার্স-এর প্রোগ্রাম ম্যানেজার মো: আলীম আল রাজী।

ওরিয়েন্টেশন কর্মশালায় উপস্থিত সকলে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে গ্রুপওয়ার্কের মাধ্যমে বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার নির্ণয় করে উপস্থাপন করেন।

পরবর্তীতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা নিশ্চিতকরণে সম্মিলিতভাবে একটি পরিকল্পনা প্রণয়ন করেন।

কর্মশালায় বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, লিডার্স-এর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। উপকূলবাসীর উন্নয়নে ও দুর্যোগ ব্যবস্থাপনায় আজকের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালার সমাপনীতে লিডার্স-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বর্মন, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ বাইন এবং প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুর রউফ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গোপালপুরে রথযাত্রার উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়িতে চুরিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১

সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজারবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি