বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে পারস্পারিক শিখন কর্মসূচির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে পারস্পারিক শিখন কর্মসূচির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এসডিসি ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সহযোগিতায় উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবু জর গিফারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউর রহমান দোলন।

বিশেষ অতিথি ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এসময় আরো উপস্হিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জিএম শুকুর আলী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র স্পা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান টিটু প্রমুখ।

অংশগ্রহণকারী ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বরা মিলে তাদের স্ব স্ব ইউনিয়নের ৫টি করে ভাল শিখন উপস্থাপন করেন। এসব ভাল শিখন গুলোর মধ্যে অংশগ্রহণকারীদের ভোটের মাধ্যমে সবচেয়ে ভাল ৫টি শিখন উপজেলা পর্যায়ে মনোনীত করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল