শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন, বদলী চায় এলাকাবাসী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২২নং গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্কুলে নিয়মিত না আসা, এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন ভাতার কার্ড পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়, বিদ্যালয়ের দপ্তরী কাম নাইট গার্ড নিয়োগে অর্থ বাণিজ্য, উন্নয়নকল্পে বরাদ্দকৃত অর্থ নয়ছয়, স্কুল কমিটি স্থগিত রেখে সময়ক্ষেপণ ও স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সম্পন্ন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস গঠিত তদন্ত টিম।

সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস গঠিত তদন্ত টিমের প্রধান কলারোয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামানসহ তদন্ত টিমের অন্যান্য সদস্যরা সরেজমিনে গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পূর্বক বিদ্যালয়ে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসীর সাথে কথা বলেন এবং লিখিতভাবে তাদের বক্তব্য গ্রহণ করেন।

এসময় অভিভাবকরা এক বাক্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ধ্বংসের অভিযোগ পুনঃউত্থাপন করেন এবং তাকে অপসারণের দাবি জানান। একই সাথে তারা বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

তদন্ত প্রসঙ্গে কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান বলেন, তদন্ত সম্পন্ন হয়েছে। এলাকাবাসী ও অভিভাবকদের মৌখিক ও লিখিত বক্তব্য গ্রহণ করেছি। তদন্তের রিপোর্ট লিখিত আকারে পুঙ্খানুপুঙ্খভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবো।

এরপর গত ১৮ অক্টোবর স্থানীয়রা জেলা শিক্ষা কর্মকতা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এস এম আতাউল হক দোলন বিদ্যালয়টি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক