শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে এক গণশুনানি মঙ্গলবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে । বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু বিশ্বাস।

জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা’র সভাপতি আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল মনির, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, রূপান্তরের প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, গণশুনানিতে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ১৫০ জন, নারী পুরুষ অংশ নেন।

সুন্দরবন বেষ্টিত নদীগুলোতে যাতে কোনো ধরনের প্লাস্টিক ও পলিথিন ফেলা না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানানো হয়। এছাড়া হাটবাজার গুলোতে ডাস্টবিন স্থাপন, পলিথিন ব্যবহার কমাতে পারিবারিক অবস্থান থেকে শুরু করতে সকলে ঐকমত পোষন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত অংশগ্রহণকারিদের পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং পরিবেশ সংরক্ষণে শ্যামনগর উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গোপালপুরে রথযাত্রার উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়িতে চুরিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১

সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজারবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি