বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ব্যতিক্রমী দৃশ্য: জামায়াত সমাবেশের বর্জ্য সরালো বিএনপি

নির্বাচনী উত্তাপের মাঝেই শ্যামনগরে দেখা গেল ভিন্ন এক রাজনৈতিক চিত্র। প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামীর জনসভা শেষে সাতক্ষীরা-৪ এর প্রার্থী ড. মনিরুজ্জামানের নেতৃত্বে মাঠজুড়ে পড়ে থাকা পলিথিন, খাবারের প্যাকেট ও কাগজের বর্জ্য পরিষ্কার করতে মাঠে নামলেন বিএনপি নেতাকর্মীরা। এমন ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা রাজনীতির প্রতিযোগিতার মাঝেও উঠে এসেছে দায়িত্বশীলতার এক নতুন বার্তা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মাঠের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করেন।

বিএনপি নেতা সোলায়মান কবির জানান, শনিবার দুপুরে একই মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে মাঠজুড়ে পড়ে থাকে পলিথিন, খাবারের মোড়ক, প্যাকেট ও বিভিন্ন-কাগজ। যা শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবেশ ও সৌন্দর্য্য নষ্ট করছিল তাই পরদিন বিএনপি নেতাকর্মীরা নিজেরাই উদ্যোগ নিয়ে মাঠ পরিষ্কারে অংশ নেন। এটাকে রাজনৈতিক ও সামাজিক সৌজন্যতা বলে উলে¬খ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান।

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে ড. মো: মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যেই দলেরই হোক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। আগামীকাল সোমবার একই মাঠে আমাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

ঘণ্টাব্যাপী এ অভিযানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাঠের বিভিন্ন প্রান্ত থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়। পরিচ্ছন্নতা শেষে মাঠে শুরু হয় বিএনপির সমাবেশ ঘিরে প্রস্তুতি—ইতোমধ্যে মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় আয়োজনের কাজ চলতে দেখা গেছে।

এদিকে সোমবার বিকেলে একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় সব রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এমন উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক বার্তা দেয় এবং পারস্পরিক সহনশীলতার নতুন উদাহরণ তৈরি করে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল